Logo
শিরোনাম

অর্থনীতিবিদ ড. ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।

নিউজ ট্যাগ: ড. ইউনূস

আরও খবর