
দক্ষিণ আফ্রিকায় আজ শনিবার (১৪ জানুয়ারি) শুরু হওয়া আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশের মেয়েরা। বেনোনিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৩০ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। জবাবে দুই ওভার বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। ‘এ’ গ্রুপে বংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলংকা ও যুক্তরাষ্ট্র। সোমবার পরের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
উল্লেখ্য, মূল লড়াইয়ের আগে ওয়ার্মআপ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ভারতকে হারায় দিশা বিশ্বাসের বাংলাদেশ। সেই জয় দুটি যে কোনো অঘটন ছিল না তা আজ প্রমাণ করল লাল-সবুজ জার্সিধারীরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩০/৫ (ক্লেয়ার মুর ৫২, এলা হেইওয়ার্ড ৩৫; দিশা বিশ্বাস ২/২৫, মারুফা আক্তার ২/২৯)। বাংলাদেশ: ১৮ ওভারে ১৩২/৩ (দিলারা ৪০, সুমাইয়া ৩১*, স্বর্ণা ২৩*, আফিয়া ২৪; চোলে আইন্সওয়ার্থ ২/৯)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

