Logo
শিরোনাম

অটোরিকশায় এসে ভোট দিয়েছেন শামীম ওসমান

প্রকাশিত:রবিবার ১৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

আদর্শ স্কুল কেন্দ্রে আজ রোববার বেলা ৩টা ৩৫ মিনিটে ভোট দেন শামীম ওসমান। এর আগে ৩টা ২৮ মিনিটে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে আদর্শ স্কুল ভোট কেন্দ্রে যান তিনি।

ভোট দিতে তিন বার চেষ্টা করার পর যখন তথ্য আসেনি, তখন জাতীয় পরিচয়পত্রের নম্বর টাইপ করে ফের আঙ্গুলের চাপ দিলে তথ্য যাচাই হওয়ার পর ভোট দেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, যাঁদের হাত নাই, তাঁরা ইভিএমে কীভাবে ভোট দেবেন?

দায়িত্বরত কর্মকর্তা জবাবে বলেন, স্যার, তাঁরা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে তথ্য যাচাই করে ভোট দেবেন।


আরও খবর