Logo
শিরোনাম

অভিনেত্রী শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী: ওসি তদন্ত

প্রকাশিত:মঙ্গলবার ১৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে তার স্বামী হত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, 'রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই তিনি এই হত্যা করেছেন বলে জানিয়েছেন।'

রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নীচ থেকে গতকাল সোমবার দুপুরে শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, শিমুর বাসা ঢাকার গ্রিন রোড এলাকায়। তিনি গত ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় কলাবাগান থানায় একটি জিডি করা হয়েছিল বলেও জানান তিনি। এ ঘটনায় শিমুর স্বামীসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।


আরও খবর