Logo
শিরোনাম

অভিনন্দন ভাই : বিশ্বকাপজয়ী মেসিকে নেইমার

প্রকাশিত:সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লিওনেল মেসি ও নেইমারের গাঢ় বন্ধুত্বের কথা কারও অজানা নয়। এমনকি ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের জার্সি পরলেও তাদের সম্পর্ক দারুণ। একসময় বার্সেলোনায় ছিলেন সতীর্থ, ফের দুজনের পুনর্মিলন হয়েছে পিএসজিতে। বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই।

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফ্রান্সের বিপক্ষে জিতে শিরোপা হাতে নিয়েছে। ঘুচলো মেসির একমাত্র আক্ষেপ। তার ট্রফি জয়ের পর তাকে শুভেচ্ছা জানালেন নেইমার।

টুইটারে নেইমার লিখেছেন, অভিনন্দন ভাই। এর আগে গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও মেসির সঙ্গে তাদের ড্রেসিংরুমে গিয়ে হাস্যোজ্জ্বল সময় কাটান।


আরও খবর