Logo
শিরোনাম

অভিষেক সুখকর হলো না ইয়াসিরের

প্রকাশিত:শনিবার ২৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আন্তর্জাতিক ক্রিকেটে ইয়াসির আলীর অভিষেক হয়েছে টেস্ট ফরম্যাট দিয়ে। গত দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের সঙ্গে থাকলেও অবশেষে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ হয়েছে এই ব্যাটারের। লিটন দাসের ১১৪ রানে সাজঘরের ফেরার পর ইয়াসির আলীকে বোল্ড করে ফিরিয়েছেন পেসার হাসান আলী।

হাসান আলীর লেংথ বল সামনের পায়ে খেলার চেষ্টা করলেও ব্যাট-বলে কানেক্ট করতে পারেননি ইয়াসির, তার খেসারৎ, স্টাম্প উড়ে যাওয়া। টেস্ট অভিষেকে ১৯ বলে মাত্র ৪ রানে ফিরতে হলো তাকে। ঘরের মাঠে অভিষেক ইনিংসটা স্মরণীয় করে রাখতে পারলেন না চট্ট্রলার ছেলে।

প্রথম দিনে চালকের আসনে থাকা বাংলাদেশের দ্বিতীয় দিনের শুরুতেই ২ উইকেট নিয়ে পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছেন হাসান আলী।

ইয়াসিরের বিদায়ে বিপাকে পড়তে হলো দলকে। তবে মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৯১ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন টেস্ট অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭১ রান।


আরও খবর