
বিশ্বব্যাপী বক্স
অফিস কাঁপানোর পর এবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তেলেগু তারকা আল্লু
অর্জুনের নতুন সিনেমা ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’।
ইন্ডিয়া ডটকমের
খবর, সিনেমাটি থিয়েটারে খুব ভালো আয় করেছে। বিশেষ করে হিন্দি ভার্সনের আয় চোখে পড়ার
মতো। তবে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন।
টলিউড ডটনেটের
খবর, এ সপ্তাহে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে সুপারস্টার আল্লু অর্জুন
ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমা। এস সুকুমার পরিচালিত এ সিনেমা
৭ জানুয়ারি ওই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে। ‘পুষ্প : দ্য রাইজ’ দর্শক ও বাণিজ্য বিশ্লেষক উভয়কে বিস্মিত
করেছে।
প্রেক্ষাগৃহে
এখনও সিনেমাটির রাজত্ব চলছে। করোনা মহামারি ও বিধিনিষেধ সত্ত্বেও এর জয়রথ থামছে না।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারেও
ভালো সংগ্রহ করেছে আল্লুর নতুন সিনেমা।
সুকুমার পরিচালিত সিনেমাটি ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প।

