Logo
শিরোনাম

‘অ্যাভাটার’ নিয়ে সুখবর দিলেন জেমস ক্যামেরন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলচ্চিত্র দুনিয়ায় নতুন এক জোয়ার এনেছিল অ্যাভাটার। ২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরন নির্মিত সিনেমাটি সর্বকালের সেরা আয়কারী সিনেমার রেকর্ড ধরে রেখেছিলো বহু বছর ধরে। কল্পজগতের বিস্ময়কর চিত্রায়নে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্বের দর্শক। দীর্ঘ ১৩ বছর পর আসছে আভাটার টু। যেটার সাব টাইটেল দ্য ওয়ে অব ওয়াটার। আগামী ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। তাই অধীর আগ্রহে অপেক্ষায় দর্শক।

জেমস ক্যামেরন আগেই জানিয়েছেন, অ্যাভাটার পাঁচটি সিনেমার ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে কেবল একটি মুক্তি পেয়েছে। বাকি চারটি সিনেমাও তিনি বানাতে চান এবং প্রক্রিয়া চলমান। অ্যাভাটার টুর টিজার প্রকাশ করার পর নির্মাতা জানান, তৃতীয় কিস্তির কিছু শুটিং এই সিনেমার সঙ্গেই সেরে নিয়েছেন। অ্যাভাটার ফোরর কাজও শুরু হয়ে গেছে। ওয়াল্ট ডিজনি কোম্পানির বিশেষ আয়োজন ডি২৩ এক্সপোতে একটি ভিডিও বার্তার মাধ্যমে সুখবরটি দিয়েছেন নির্মাতা।

অনুষ্ঠানে অ্যাভাটার টুর কিছু দৃশ্য প্রদর্শন করা হয়। তবে ব্যস্ততা থাকায় জেমস ক্যামেরন নিজে সেখানে উপস্থিত হতে পারেননি। তাই ভিডিও বার্তা পাঠান দর্শকের জন্য। সিনেমাটি নিয়ে দুঃসাহসিক অভিযানঅসাধারণ কিছু হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ক্যামেরন নিশ্চিত করেছেন যে, অ্যাভাটার থ্রির কাজ পুরোদমে চলছে। পাশাপাশি অ্যাভাটার ফোরর কাজও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

প্রশ্ন উঠতে পারে, এত তাড়া কিসের! ক্যামেরন বলেছেন, `অ্যাভাটার ফোর সিনেমার একটি দৃশ্যে জ্যাক ও নেইতিরির (কেন্দ্রীয় দুই চরিত্র) সন্তানকে ছয় বছর বয়সী দেখানো হবে। তাই দ্বিতীয় ও তৃতীয় সিনেমায় শিশুদের যত দৃশ্য, তা আগেই চিত্রায়ন করতে হচ্ছে। বাকিসব না হয় পরে করা যাবে।

উল্লেখ্য, অ্যাভাটার নির্মিত হয়েছিলো ২৩৮ মিলিয়ন ডলার বাজেটে। মুক্তির পর এটি আয় করেছিল ২ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলার।

নিউজ ট্যাগ: অ্যাভাটার

আরও খবর