Logo
শিরোনাম

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় ৩ জন নিহত

প্রকাশিত:শুক্রবার ১৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার রূপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটো ভ্যান চালক ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে রূপপুর যাচ্ছিল ব্যাটারিচালিত অটো ভ্যান ও মোটরসাইকেল। আর রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। আওতাপাড়া নামক এলাকার একটি মোড়ে পৌঁছা মাত্র মোটরসাইকেল ও অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর