Logo
শিরোনাম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় শিশু, সেনাসহ নিহত ৬

প্রকাশিত:সোমবার ১৬ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে আত্মঘাতী বোমা হামলায় তিন সেনাসহ ছয়জন নিহত হয়েছেন। আজ রোববার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে তিন সেনা সদস্য ও তিন শিশু রয়েছে।

নিহতরা হলেন-ল্যান্স হাভালদার জুবায়ের কাদির (৩৩), কাসিম মাকসুদ (২২), উজাইর আসফার (২১), আহমেদ হাসান (১১), আহসান (৮) ও আনুম (৪)।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো আত্মঘাতী ওই হামলাকারী ও তার সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আত্মঘাতী হামলার নিন্দা করেছেন এবং নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নিহত সেনা সদস্যদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেহবাজ শরীফ বলেন, নিরীহ শিশুদের হত্যাকারীরা ইসলাম ও মানবতার শত্রু। এই বর্বরতা নির্মূল না হওয়া পর্যন্ত আমরা বসে থাকব না।’


আরও খবর