Logo
শিরোনাম

পানছড়িতে নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাগড়াছড়ির পানছড়িতে চেংগী নদীতে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাই-বোনসহ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পানছড়ির ছোট ধন পাড়ায় পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।

জানা যায়, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুইজন ডুবে যায়।

স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগে শিশুদের মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।


আরও খবর

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শ্যালকের হাতে দুলাভাই খুন

বুধবার ২৫ জানুয়ারি ২০২৩