Logo
শিরোনাম

পানিবন্দি ৩ হাজার পরিবার, খাবারের জন্য হাহাকার

প্রকাশিত:শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উজানের ঢল আর টানা বর্ষণে পাবনায় যমুনা নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে জেলার সাঁথিয়া উপজেলার নিম্নাঞ্চলখ্যাত নাগডেমড়া ইউনিয়নের ১৬ গ্রামের তিন হাজার পরিবার দুই মাস ধরে পানিবন্দি রয়েছে। এসব এলাকায় প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েক দিনে ৪০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও বাকি পরিবারগুলো খাবারের জন্য হাহাকার করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পানিবন্দি সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের বড় সোনাতলা, ছোট সোনাতলা, বৈরাগী সোনা তলা, হাড়িয়া, পাটগাড়ী, চিনানাড়ী, ছোট নারিন্দা, নাগডেমড়া, ছোট পাতাইলহাট, বড় পাতাইলহাট, সেলন্দা, ক্ষিদির গ্রাম, আটিয়া পাড়াসহ প্রায় ১৬টি গ্রাম পানিতে ভাসছে।

প্রায় প্রতিটি ঘরের মধ্যে হাটু সমান পানি। তারা অনেকেই পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ ঘরের সঙ্গে বাঁশের সাঁকো বেঁধে কলার ভেলায় বিভিন্ন কাজকর্ম করছে। পানিবন্দি হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। দেখা দিয়ে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন আব্দুল্লাহ বলেন, দীর্ঘ দিন পানিবন্দি থাকার ফলে পানিবাহিত ও মশাবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। পানিবাহিত রোগের মধ্যে টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, জন্ডিস হতে পারে। মশাবাহিত রোগের মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া হতে পারে। এ ছাড়াও জ্বর-ঠান্ডা-কাশি হতে পারে। বন্যাকবলিত এলাকায় জরুরি চিকিৎসাসেবা না দিলে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে।

পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতরের কর্মকর্তা রেজাউল করিম বলেন, বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। যেকোনো সময় বন্যাকবলিতদের কাছে পৌঁছে যাবে। তাছাড়া গো-খাদ্য ও শিশ খাদ্যের বরাদ্ধ আসছে। সেগুলোরও তালিকা তৈরি হয়ে গেছে। সময়মতো সুবিধাভোগীদের মালামাল বুঝিয়ে দেওয়া হবে।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩