Logo
শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লোকাল বাসের যাত্রীদের ভোগান্তি

প্রকাশিত:শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ঈদে ঘরে ফেরা লোকজনের মধ্যে লোকাল বাসের যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। ঘাট এলাকা থেকে বেশ দূরে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। রিকশা, অটোরিকশা ও সিএনজি চলাচলের অনুমতি না থাকায় নারী- পুরুষ বয়স্ক-শিশু সকলকে পায়ে হেঁটে ফেরি ও লঞ্চ ঘাটে যেতে হচ্ছে। দীর্ঘ পথ হেটে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

সরেজমিন দেখা যায়, কাটা গাড়ির যাত্রীরা প্রচণ্ড গরমে পায়ে হেঁটে লঞ্চ ও ফেরি ঘাটে যাচ্ছেন। তবে দূর পাল্লার বাসের যাত্রীরা মোটামুটি স্বাচ্ছন্দ্যে পার হচ্ছেন।

শ্রমিক ও যাত্রীরা বলেন, সড়ক পথে ও ফেরি ঘাটে তেমন ভোগান্তি নেই। তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঘাট কর্তৃপক্ষ জানান, পর্যাপ্ত ফেরি থাকার কারণে ঘাটে সমস্যা হচ্ছে না।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩