Logo
শিরোনাম

পদ্মা নদীতে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ১৫ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে পড়ে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরিরা মরদেহটি উদ্ধার করে বলে নিশ্চিত করেন দোহার থানার ওসি মোস্তফা কামাল। তিনি বুয়েটের আর্কিটেকচার বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র।

গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি ভ্রমন দল দোহারের পর্যটন স্পট মৈনটঘাটে ঘুরতে আসে। সন্ধ্যার পরে তারা পদ্মা নদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলো। হঠাৎ কেউ একজন পানিতে পড়ে যাওয়ার শব্দ পায় তারা। পিছনে তাকিয়ে দেখে তাদের মধ্যে থেকে তারিকুজ্জামান সানি (২৫) নামে বুয়েটের শিক্ষার্থী নেই। তারা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহত সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দির হারুনুর রশীদের ছেলে।


আরও খবর