
ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অফিস। রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে সেতুর জাজিরা প্রান্তে। সোমবার সকালে জাজিরার পান্তের টোলপ্লাজা থেকে নাওডোবার জমাদ্দার মোড় পর্যন্ত তিন কিলোমিটার যানবাহনের সারি দেখা যায়।
সোমবার রাতেও চাপ ছিল পদ্মা সেতুর জাজিরা
প্রান্তে। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছন ঢাকামুখী যাত্রীরা। ৪০ মিনিট থেকে এক ঘণ্টা
অপেক্ষা করে টোলপ্লাজা অতিক্রম করতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।
পদ্মা সেতু দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
২১ জেলার মানুষ যাতায়াত করে। সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকামুখী
যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত যত বাড়ে যানজট তত দীর্ঘ হয়। রাতের যানজট মঙ্গলবার সকালেও
কমেনি।
একসাথে সব মানুষ রাজধানীতে ফিরছেন, যে কারণে
দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্টরা। যানজটের কারণে যাতে কোনো
বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে জন্য কাজ করছে হাইওয়ে পুলিশ।

