Logo
শিরোনাম

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিএনপির ৭ নেতা

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সাত জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। বুধবার (২২ জুন) সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর।

আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি শুনেছেন, জানিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে।

দলীয়সূত্র জানায়, সেতু বিভাগ থেকে সাত জনের নামে চিঠি এসেছে বিএনপি দফতরে। তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।


আরও খবর