Logo
শিরোনাম

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

প্রকাশিত:রবিবার ২৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৬৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। বিশালকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় জমান উৎসুক জনতা। প্রায় ১৫ বছর আগে রাজবাড়ীতে পদ্মা নদীতে একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছিল বলে জানান স্থানীয় জেলেরা।

রবিবার (২৯ আগস্ট) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি একটি ভ্যানে করে বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসলে সেখানে ভিড় জমে যায়। পরে মৎস্য আড়তের আড়তদার রেজাউলের আড়তে মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যাবসায়ী কুটি মন্ডল ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

বাবু সরদার বলেন, আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়ে। মাছটি দেখে আমরা অনেক খুশি হয়েছি। জালে আটকানোর পড়ে মাছটি বেশি লাফালাফি করেনি। দ্রুত সময়ের মধ্যে মাছটি ডাঙ্গায় তুলতে সক্ষম হই আমরা।

রেজাউল ইসলাম (রাজ) বলেন, পদ্মা নদীতে প্রায় ১৫ বছর পূর্বে একবার শাপলা পাতা মাছ পাওয়া গিয়েছিল। এটি সাধারণত মাটি ছুঁই ছুঁই করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না। হয়তো পদ্মার তীব্র স্রোতের কারনে মাটি থেকে ওপরের দিকে এসেছে। যে কারণে জেলের জালে এটি ধরা পড়েছে।

নিউজ ট্যাগ: শাপলা পাতা মাছ

আরও খবর

আতশবাজির আলোতে ঝলমলে রাজধানী

রবিবার ০১ জানুয়ারি ২০২৩

রসগোল্লার জন্মদিন আজ

মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২