Logo
শিরোনাম

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- বড়কুঠি এলাকার সারিকের ছেলে লোকনাথ স্কুলের শিক্ষার্থী নিরব (১৫) এবং একই এলাকার সায়েদের ছেলে শিক্ষা বোর্ড মডেল স্কুলের শিক্ষার্থী শাহিন (১৬)। তারা দুজনই অষ্টম শ্রেণিতে পড়তো।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবদুর রউফ।


আরও খবর