Logo
শিরোনাম

পদ্মশ্রী গ্রহণ করলেন বলিউডের কুইন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নানা বিতর্কে জড়িয়ে গেলেও কঙ্গনা রানাওতই বলিউডের কুইন। এ বছর জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার পদ্মশ্রী সম্মাননাও গ্রহণ করলেন মনিকর্ণিকা খ্যাত এ অভিনেত্রী। সোমবার রাষ্ট্রপতি ভবনে তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এবছর পদ্মশ্রী পেয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী আদনান সামিও। এছাড়া বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর ও প্রযোজক একতা কাপুরও পদ্মশ্রী পেয়েছেন।

সম্মাননা পাওয়ার বিষয়ে কঙ্গনা বলেছেন, ‌হিমাচল প্রদেশের ছোট একটি গ্রাম থেকে আমার পথচলা শুরু। করণ জোহরের ছবির কথাই বলি কিংবা একতা কাপুরের সিরিয়াল। তাদের মতো মানুষদের দেখে বড় হয়েছি। এমন কে আছে যে আদনান সামির গান শুনেনি? তাদেরই সঙ্গে আমার মতো মেয়ের এমন সম্মাননা পাওয়া অনেক বড় গর্বের বিষয়।


আরও খবর