Logo
শিরোনাম

পেলের শেষকৃত্যে অংশ নিতে ব্রাজিলে নেইমার!

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিংবদন্তি পেলেকে শেষ বিদায় জানাতে ব্রাজিলে ফিরেছেন নেইমার।

ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, পেলের শেষকৃত্যে যোগ দিতে নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন।

বিশ্বকাপ শেষে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। অবশ্য ফিরেই প্রথম ম্যাচে দেখেন লাল কার্ড। যে কারণে রবিবার রাতে লঁসের বিপক্ষে নিষিদ্ধ ছিলেন তিনি। ম্যাচটা পিএসজি হেরেও যায়।

এদিকে গত বৃহস্পতিবার পৃথিবীর মায়া ছেড়ে যাওয়া পেলেকে এখন শেষ বিদায় জানাচ্ছে ব্রাজিলের মানুষ। সোমবার ভোরে তার কফিন নেওয়া হয়েছে সান্তোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে। ২৪ ঘণ্টা এই মাঠে রাখা হবে তার কফিন। মঙ্গলবার পেলেকে সমাধিস্থ করা হবে নেক্রোপোল একুমেনিকাতে।

পেলের মতো নেইমারেরও তারকা হয়ে ওঠা সান্তোসের আঙিনায়। সান্তোস থেকেই নেইমার নাম লেখান বার্সেলোনায়। পরে সেখান থেকে যোগ দেন পিএসজিতে। দুজনই সান্তোসের হয়ে জিতেছেন লাতিন ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বোচ্চে গোলের রেকর্ডে পেলেকে ছুঁয়ে ফেলেন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল সেটি। ব্রাজিল সেই ম্যাচে হেরে বিদায় নেয়। পরে হাসপাতালের বেড থেকেই নেইমারের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন পেলে।


আরও খবর