Logo
শিরোনাম

পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত:সোমবার ১৬ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। দেশটিতে গত মাসে শুরু হওয়া বিক্ষোভে বিভিন্ন সংঘর্ষে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছে। এই নিয়ে পেরুর সরকার রাজধানী লিমাসহ আরো তিন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষিতে শনিবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

প্রকাশিত সরকারি গেজেটের ডিক্রি অনুযায়ী, জরুরি অবস্থা আগামী ৩০ দিন বলবৎ থাকবে। এ সময়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে হস্তক্ষেপের অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসন ও গ্রেপ্তারের পর গত ডিসেম্বর থেকেই বিক্ষোভে উত্তাল পেরু। বিক্ষোভকারীরা আগাম নির্বাচন ও কাস্তিলোর মুক্তির দাবি জানিয়ে আসছে। তবে দেশটির বর্তমান সরকার ২০২৪ সালের এপ্রিলে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে।


আরও খবর