Logo
শিরোনাম

পিএনজি বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের রাজধানী মাস্কাটের এই মাঠে কোনও পরিবর্তন ছাড়াই নেমেছে বাংলাদেশ দল। অন্যদিকে দুটি পরিবর্তন রয়েছে পিএনজি একাদশে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব ওঠার লড়াইয়ে বি গ্রুপে খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ছয় রানের হারতে হয় লাল-সবুজদের। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় সাকিব-মোস্তাফিজরা। স্বাগতিক ওমানদের বিপক্ষে ২৬ রানে জয় তুলে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে ওমানের বিপক্ষে পাত্তাই পায়নি প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে আসা পিএনজি। ১০ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয় তাদের।

প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে ওমানের বিপক্ষে পাত্তাই পায়নি প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে আসা পিএনজি। ১০ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয় তাদের।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাপুয়া নিউগিনি একাদশ

আসাদ ভালা (অধিনায়ক), লেগা সিয়াকা, চার্লস জর্ডান আমিনি, সেসে বাউ, মন আটাই, হিরি হিরি, নরমান ভানাউ, কিপলিন ডোরিগা, চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মরেয়া।

আরও খবর