Logo
শিরোনাম

বিদায়ের শোক কিছুটা কাটাল মেসির পিএসজি

প্রকাশিত:সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নতুন বছরে তিনি মাঠেই নেমেছেন এর আগে দুবার। চোট আর করোনাভাইরাসের সঙ্গে লড়াই শেষে ফিরেছিলেন লিগে রেঁসের বিপক্ষে ম্যাচে। সেদিন বদলি নেমে খেলেছিলেন মাত্র ২৭ মিনিট, কোনো গোল করতে বা করাতে পারেননি।

এর সপ্তাহখানেক পর ফরাসি কাপে নিসের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন, এবারও তাঁর পায়ে কোনো গোল নেই। গোল করাতেও পারেননি। গোলশূন্য ম্যাচটি টাইব্রেকারে হেরে পিএসজি বাদ পড়ল ফরাসি কাপের শেষ ষোলোতে।

এরপর আজ আবার পিএসজির জার্সিতে শুরু থেকে নেমেছেন লিওনেল মেসি। লিলের মাঠে লিগের ম্যাচে পিএসজির জন্য বাড়তি প্রেরণা ছিল কাপের দুঃখ ভোলানো। এবার মেসি গোল পেলেন, পিএসজিও কাপ থেকে বিদায়ের শোক কিছুটা কাটাল।

২০২২ সালে মেসির প্রথম গোলের ম্যাচে পিএসজি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গত মৌসুমের ফরাসি লিগ চ্যাম্পিয়ন লিলকে। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। পিএসজির অন্য তিন গোলের মধ্যে দুটি করেছেন দানিলো, অন্যটি কিমপেম্বে।

লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত পিএসজির পয়েন্ট এই জয়ের পর দাঁড়াল ২৩ ম্যাচে ৫৬। দুইয়ে থাকা মার্শেই ১৩ পয়েন্ট পিছিয়ে।


আরও খবর