Logo
শিরোনাম

পিতা হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভোলা থেকে ইয়াছিনুল ঈমন

ভোলায় পিতাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আবু সায়েদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ভোলার জেলা ও দায়ারা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, বাড়িতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে ২০১৭ সালের ২৩ আগস্ট সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট গ্রামের আবদুল মুনাফ সাজিকে লোহার শাবল দিয়ে আঘাত করে তার ছেলে আবু সায়েদ। এতে মাথার হাড় ফেটে গুরুতর জখম হন মুনাফ সাজি। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে ২৫ আগস্ট রাত সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

এঘটনায় নিহতের বড় ছেলে আ: রব বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের সেশন ৩২৭/২০১৭ নম্বর মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্য প্রমাণে আসামী আবু সায়েদের বিরুদ্ধে আনিত পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত। রায়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ্যাডভোকেট সৈয়দ আশিরাফ হোসেন লাবু রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামীপক্ষের আইনজীবী এডভোকেট স্বপন কৃষ্ণ দে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছেন।


আরও খবর