Logo
শিরোনাম

প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি  নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোরশেদুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বশীপুরের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়েছে পুরো কারখানায়।

দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে।


আরও খবর