Logo
শিরোনাম

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১৭ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ২১ আগস্ট ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অস্ত্রোপচার করে ফ্যাট কমাতে গিয়ে দক্ষিণ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী চেতনা রাজের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) হাসপাতালের বিছানায় তার মৃত্যু হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে ফ্যাট ফ্রি অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুস পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

মেয়ের মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

২১ বছর বয়সী চেতনার পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতির জন্য প্রাণ গেছে তার। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক এই ফ্যাট অপসরণের অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

এই অভিনেত্রী বেশকিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির গীত, দোরাসানি এবং লার্নিং স্টেশনসহ বেশকিছু টেলিভিশন সিয়ালে দেখা গেছে তাকে। এছাড়া হাওয়াইয়ান নামের একটি মুক্তিপ্রতিক্ষিত সিনেমাতেও অভিনয় করেছেন চেতনা।

নিউজ ট্যাগ: চেতনা রাজ

আরও খবর