Logo
শিরোনাম

পণ্য পরিবহনের চাহিদা বাড়ার আশা মায়েরস্কের

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা পেয়েছে মায়েরস্ক। ফলে পুরো বছরের জন্যও মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে শিপিং গ্রুপটি। পাশাপাশি কনটেইনারে পণ্য পরিবহন চাহিদা বাড়বে বলেও আশা করছে সংস্থাটি। খবর রয়টার্স।

মহামারী শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে পণ্য পরিবহন ব্যয়। ফলে সংস্থাটির মুনাফাও ঊর্ধ্বমুখী হয়েছে। মায়েরস্ক একটি বিবৃতিতে জানিয়েছে, শিপিং খাতে ব্যতিক্রমী বাজার পরিস্থিতির কারণে প্রথম প্রান্তিকে শক্তিশালী ফলাফল অর্জিত হয়েছে।

২০২২ সালে সুদ, কর, অবচয় পূর্ববর্তী অন্তর্নিহিত মুনাফা প্রায় ৩ হাজার কোটি ডলারে উন্নীত হওয়ার আশা করছে মায়েরস্ক। এর আগে সংস্থাটি ২ হাজার ৪০০ কোটি ডলার অন্তর্নিহিত মুনাফার পূর্বাভাস দিয়েছিল। চলতি বছরের দ্বিতীয়ার্ধের শুরুতে সামুদ্রিক পণ্য পরিবহন স্থিতিশীল হবে এমন অনুমানের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

নিউজ ট্যাগ: মায়েরস্ক

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪