Logo
শিরোনাম

পোল্যান্ড সীমান্তের কাছে রুশ বিমান হামলায় নিহত ৩৪

প্রকাশিত:সোমবার ১৪ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। রোববার ইউক্রেনের লভিভ অঞ্চলের ইয়াভোরিভ ঘাঁটিতে রাশিয়ার এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ইয়াভোরিভের সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। লভিভ অঞ্চলের গভর্নর বলেছে, পশ্চিম ইউক্রেনের এই সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে লভিভের সামরিক প্রশাসন বলেছে, দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রুশ সামরিক বাহিনী ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আক্রান্ত সামরিক প্রশিক্ষণ স্থাপনাটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যগতভাবে ন্যাটোর সাথে যৌথ মহড়ার স্থান; যা পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত।


আরও খবর