Logo
শিরোনাম

প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে রাশিয়ার এরোফ্লোট

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেলারুশ বাদে আন্তর্জাতিক প্রায় সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা এরোফ্লোট। ৮ই মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে। এক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে আভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে আরও বলা হয়, রাশিয়ার বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র ও কানাডা। এর ফলে এই বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।

পাল্টা হিসেবে রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এ কারণে এরোফ্লোট এবং রাশিয়ার অন্যান্য বিমান সংস্থা স্বাভাবিকভাবে পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছে।


আরও খবর