Logo
শিরোনাম

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কলেজছাত্র গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ৩৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাটোরের বড়াইগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটূক্তি করার অভিযোগে সজল আহমেদ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে বনপাড়া বাজার থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে।

গ্রেফতার সজল জেলার লালপুর উপজেলার চষুডাঙ্গা গ্রামের মাসুদ প্রামাণিকের ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য।

বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস জানান, সজল তার ফেসবুক আইডিতে রেকর্ড মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কটূক্তিমূলক ধন্যবাদ জানায়। বিষয়টি নজরে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, তার নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


আরও খবর