Logo
শিরোনাম

পরীমণিকে ধর্ষণ-হত্যা চেষ্টা: নাসিরসহ ৩ জনের নামে চার্জশিট

প্রকাশিত:মঙ্গলবার ০৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আসামিদের মধ্যে নাসির ও অমি জামিনে আছেন এবং শহিদুলকে চার্জশিটে 'পলাতক' দেখানো হয়েছে। শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

এফআইআর এ আসামি শাহ শহিদুল আলমের নাম না থাকলেও তদন্তের সময় পুলিশ তার সম্পৃক্ততা পাওয়ায় চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম জানান, আসামিদের মধ্যে নাসির ও অমি জামিনে আছেন এবং শহিদুলকে চার্জশিটে 'পলাতক' দেখানো হয়েছে। শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

গত ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। সেদিনই উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


আরও খবর