Logo
শিরোনাম

পরীমনিকে নিয়েই নতুন মিশনে নামছেন গিয়াসউদ্দিন সেলিম

প্রকাশিত:শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সর্বশেষ স্বপ্নজাল সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। সে সিনেমায় নায়িকা হিসেবে দেখা গিয়েছিলো পরীমনিকে। দুজনে আবারও জুটি হয়ে আসছেন। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়।

বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম গুনিন নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গুনিন ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।

ছবির নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেছিলেন সেলিম। কথা ছিলো সামনের মাসে শুটিং শুরু করবেন। কিন্তু হঠাৎ শিডিউল ঝামেলায় নুসরাত ফারিয়াকে পাচ্ছেন না গুণী এই নির্মাতা। তাই শোনা যাচ্ছে, পরীমনিকে নিয়েই নিজের নতুন মিশনে নামতে চলেছেন গিয়াসউদ্দিন সেলিম।

পরিচালক বলেন, এখনো কারো নাম বলার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা নতুন করে অভিনেত্রী খুঁজছি। এখনো কাউকে পাইনি। আশা করছি খুব দ্রুতই গুনিন সিনোমার রাবেয়া চরিত্রের জন্য মানানসই অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমাদের শুটিং শিডিউল ঠিক করা ছিলো। নির্ধারিত সময়েই শুটিং শুরু করবো।

গুনিন সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম।


আরও খবর