Logo
শিরোনাম

পরীমনির গাড়িসহ ১৬ আলামত ফেরত দেওয়ার সুপারিশ

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, পরীমণিকে তার জব্দকৃত আলামত ফেরত দেওয়া হলে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।

সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত তাকে (পরীমণিকে) ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, যদি পরীমণিকে তার জব্দকৃত আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।


আরও খবর