Logo
শিরোনাম

প্রেমিক-বন্ধু যশকে সঙ্গে নিয়ে হাসপাতালে নুসরাত

প্রকাশিত:বুধবার ২৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগস্টের শেষে বা সেপ্টেম্বরে মা হতে পারেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। সেই অনুযায়ী হাসপাতালে ভর্তি হবেন তিনি।

এদিকে, আজ বুধবার সকাল থেকে জোর গুঞ্জন প্রেমিক-বন্ধু যশকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার সন্তান জন্ম নেবে তার।

শোনা যাচ্ছে, নুসরাত তার চিকিৎসককে অনুরোধ করেছেন, যেন সার্জারির সময় যশ তার পাশে থাকেন। যদিও সন্তানের পিতা যশ কি না, সে উত্তর নায়িকা দেনন। আসলে বলতে প্রয়োজন মনে করেননি। তবে নুসরাতের বিগত কয়েক মাসের ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে বিশেষ বন্ধু যশের সঙ্গেই ছিলেন তিনি পুরো সময়টা।

এদিকে, মঙ্গলবার রাতেও যশের সঙ্গে কলকাতার এক নামী রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নুসরাত। এবারও তারা একসঙ্গে কোনো ছবি শেয়ার করেননি। বরং ইনস্টাগ্রাম স্টোরিতে একই লোকেশন থেকে একই সময়ে আলাদা আলাদা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন একসঙ্গে থাকার কথা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে নুসরাতের আবদার মেটাতেই কি যশের এই ট্রিট ছিল?

নুসরাতের আগত সন্তানের বাবা কে তা নিয়ে রহস্য শেষ হচ্ছে না। নুসরাতের সাবেক স্বামী নিখিল জৈন জানিয়েছেন, তিনি এ সন্তানের বাবা নন। গুঞ্জন রয়েছে এ সন্তানের বাবা হতে যাচ্ছেন যশ দাশগুপ্ত!

নিউজ ট্যাগ: নুসরাত জাহান

আরও খবর