Logo
শিরোনাম

প্রেমিকের সঙ্গে আবাসিক হোটেলে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রকাশিত:মঙ্গলবার ১২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেড়ানোর কথা বলে কুয়াকাটায় এনে একটি আবাসিক হোটেলে আটকে রেখে প্রেমিকাকে (২৩) গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি তালতলী উপজেলার সারিকখালী গ্রামে। মামলার আসামিরা হলেন রনি প্যাদা (২৪), মাইনুল ইসলাম (২০) ও হোটেল ম্যানেজার শহিদুল ইসলাম।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মহিপুর থানায় গতকাল সোমবার রাতে তিনজনকে আসামি করে মামলা করেছেন। পরে রাতেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১০-১৫ দিন আগে দশমিনা উপজেলার রনি প্যাদার সঙ্গে তালতলী উপজেলার ওই তরুণীর ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে গেলো রবিবার সন্ধ্যায় তাকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসেন রনি। তারা সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ২০৬ নম্বর কক্ষে ওঠেন। সেখানে তাকে প্রথমে ধর্ষণ করেন রনি। পরে দশমিনা থেকে আসা মাইনুল ইসলামও তাকে ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন হোঠেলের ম্যানেজার শহিদুল ইসলাম।

মহিপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২