Logo
শিরোনাম

প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
১৪ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১০টা থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যে কোনও সময়ে ডাকাতির উদ্দেশ্যে ওই বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে আসামিরা। এরপর তাকে হত্যা করে ও হাত পা মুখ বেঁধে লাশটি

খুলনায় ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন (৪৫) হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি পলাতক রয়েছে। মামলার অপর ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন মো. আজিজুল ইসলাম, মো. মাহফুজ হাওলাদার, রাসেল, শফিকুল ইসলাম সেন্টু, মো. শাওন শেখ, বাবু শেখ, আব্দুল্লাহ ও মো. সুলতান।

মামলার সংক্ষিপ্ত  বিবরণীতে জানা গেছে, চিত্তরঞ্জন বাইন শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি খুলনা থানাধীন ৫৯ শেরেবাংলা রোডস্থ আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি সকাল ১১টায় চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে বটিয়াঘাটায় বেড়াতে যান। প্রতিদিনের মতো পিটিআই মোড়স্থ নিজ নামে পরিচালিত কোচিং (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে রাত সাড়ে ১০টায় আমতলা মোড়স্থ বাসায় ফেরেন।

১৪ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১০টা থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১টার মধ্যে যে কোনও সময়ে ডাকাতির উদ্দেশ্যে ওই বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে আসামিরা। এরপর তাকে হত্যা করে ও হাত পা মুখ বেঁধে লাশটি খাটের ওপর ফেলে রাখে। ওই সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার অন্যান্য মালামাল লুট করে। এ ঘটনায় নিহতের ভাই সুবোল বাইন বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামাল উদ্দিন ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট শফিউল আলম সুজন, অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেকে।


আরও খবর