Logo
শিরোনাম

পুকুরে ভেসেছিল চা দোকানির মরদেহ

প্রকাশিত:সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদারীপুরে পুকুর থেকে সৌরভ মিয়া (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সৌরভ পৌরসভার ২ নম্বর শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। তিনি শহরের লেকপাড় এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।

জানা গেছে, আজ সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে তার স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর