Logo
শিরোনাম

পুলিশ কর্মকর্তার বাড়ির বাগান থেকে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার

প্রকাশিত:শনিবার ২২ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়ির বাগান থেকে অন্তত ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অন্তত ৪০ জনের মরদেহ মাটিচাপা রয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য-আমেরিকার দেশ এল সালভাদরে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, সাবেক পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্তো ওসোরিয়ো শ্যাভেজ (৫১) চলতি মাসে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়। ৫৭ বছরের এক নারী ও তার ২৬ বছর বয়সী এক মেয়েকে হত্যার অভিযোগে চালচুয়াপা শহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এর আগেও তদন্ত হয়েছিল।

সাবেক ওই কর্মকর্তার স্বীকারোক্তির পর ফরেনসিক দল রাজধানী সান সালভাদর থেকে প্রায় ৪৮ মাইল উত্তরে অবস্থিত তার বাড়ি তল্লাশি করে অন্তত সাতটি গর্ত খুঁজে পায়। গর্তে দেখা যায় বেশ কয়েকটি মরদেহ চাপা দেয়া হয়েছে। এসব মরদেহ উদ্ধার করতে এক মাসের মতো সময় লাগতে পারে।

পুলিশের তথ্য মতে, সাবেক ওই কর্মকর্তা গত বছর ৭০ জন নারীকে হত্যা করেছেন। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১১১ জন।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর