Logo
শিরোনাম

পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২০ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশ সদস্যকে কোপ দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার মামলার প্রধান আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে তাকে লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার চট্টগ্রামে জনি খান নামে পুলিশের এক কনস্টেবলের হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যান আসামি কবির আহম্মদ। ওই সময় মামলার বাদিকেও কুপিয়ে আহত করেন ওই আসামি।


আরও খবর