Logo
শিরোনাম

পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ দগ্ধ ৫

প্রকাশিত:শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের (জিএমপি) বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জিএমপি'র কমিশনার মোল্লা নজরুল ইসলামের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম বলেন, গ্যাস বেলুন বিস্ফোরণে আহত আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন এবং রুবেল হোসেনকে হাসপাতালে আনা হয়েছিল। গুরুতর আহত অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আবু হেনা রনির শরীরের ২৫-৩০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জিএমপি'র সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, মঞ্চের পূর্ব পাশেই ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। কোনো ত্রুটির কারণে হয়তোবা বেলুনগুলো তিনি ওড়াতে পারেননি। স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান। পরে অবিস্ফোরিত বেলুনগুলো উদ্বোধন মঞ্চের পেছনে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুন বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। তখন পাশেই দাঁড়িয়ে থাকা রনিসহ আরও কয়েকজন দগ্ধ হন।


আরও খবর