Logo
শিরোনাম

পুঁজিবাজারে আধা ঘণ্টায় লেনদেন ২শ কোটি টাকা

প্রকাশিত:সোমবার ০১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সূচকে মিশ্রপ্রবণতার মধ্যদিয়ে চলছে দেশের পুঁজিবাজারে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ নভেম্বর) প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ২শ কোটি টাকা।

সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।

ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৪৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ছয় হাজার ৯৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে দুই পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৯ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ২০ হাজার ৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৯২৪ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৫০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩