Logo
শিরোনাম

পুঠিয়া পৌরসভা মেয়‌রের বিরু‌দ্ধে ধর্ষণ মামলা

প্রকাশিত:সোমবার ১২ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মেয়র মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি তিনি বিয়ের জন্য মেয়র মামুনকে চাপ দেন

রাজশাহীর পুঠিয়া পৌরসভা মেয়র আল মামুন খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ এপ্রিল) রাতে পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন এক সিনিয়র নার্স। ভুক্তভোগী ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন।

ভুক্তভোগী নার্সের দাবি, ২০১৯ সালে তিনি পুঠিয়ায় একটি ক্লিনিকে কর্মরত ছিলেন। তখন মেয়র মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি তিনি বিয়ের জন্য মেয়র মামুনকে চাপ দেন। তবে বিয়ে বিষয়টি তিনি এড়িয়ে যাচ্ছিলেন।

কোন উপায় না পেয়ে রবিবার (১১ এপ্রিল) দুপুরে বিয়ের দাবিতে তিনি মেয়র মামুনের পুঠিয়া সদরের চেম্বারে হাজির হন। তবে এসময় তাকে নির্যাতন করে বের করে দেয়া হয় বলে জানান তিনি।

এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ওই সংবাদ পেয়ে পুলিশ ভুক্তভোগী নার্সকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতে তিনি বাদী হয়ে মেয়রের নামে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর সর্বশেষ নির্বাচনে নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবিকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আল মামুন খান। আগের মেয়াদের নির্বাচনেরও জয় পান মামুন খান। তবে আইনি লড়াইয়ে পদ হারান তিনি।

নিউজ ট্যাগ: রাজশাহী

আরও খবর