Logo
শিরোনাম

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় ক্ষিপ্ত ক্রেমলিন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যে ভীষণ ক্ষিপ্ত হয়েছে ক্রেমলিন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ইউক্রেনে এক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণার পাশাপাশি বাইডেন এই প্রথম পুতিনকে 'যুদ্ধাপরাধী' আখ্যা দিলেন। এর পরপরই মস্কো থেকে তীব্র প্রতিবাদ আসে। বাইডেনের এমন মন্তব্যকে 'অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য' বলে মনে করছে ক্রেমলিন।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, 'আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। তাদের বোমায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন।'

এর আগে গতকাল বাইডেন সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি উনি যুদ্ধাপরাধী।'


আরও খবর