Logo
শিরোনাম

পূজার ভিড়েও দীর্ঘ ক্ষণ মেক আপ টিকিয়ে রাখতে চান?

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলছে শারদীর দুর্গোৎসব। সারাদিনই চলছে মণ্ডবে মণ্ডবে চলছে প্রতিমা দেখার উৎসব। উৎসবের এই দিনে বের হওয়ার আগে অনেকে সময় নিয়ে মেকআপ  করছেন। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তা উঠে যাচ্ছে। সাধারণত বেস মেক আপে সামান্য ভুল ত্রুটি আপনার সম্পূর্ণ সাজটা ঘণ্টাখানেকের মধ্যেই নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে মেকআপের সময় যেসব ভুল এড়িয়ে চলবেন-

প্রাইমার ব্যবহার না করা: অনেকেই মেক আপ করার সময়ে প্রাইমার ব্যবহার করেন না। আর এই কারণেই সমস্যাটা হয়। চেহারায় ফুরফুরে ভাব আনতে প্রাইমার কাজে আসে। খুব সাজতে ইচ্ছা না করলে প্রাইমারের উপর ব্লাশার ও কম্প্যাক্ট দিয়েও সম্পূর্ণ করতে পারেন সাজ। প্রাইমার ত্বক চকচকে করে তোলে, সাজে উজ্জ্বলতা আসে। মেকআপ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখতেও প্রাইমারের জুড়ি মেলা ভার।

লিপস্টিক ব্যবহারের সময়: বেস মেক আপ শেষ করার আগেই অনেকে লিপস্টিক ব্যবহার করে ফেলেন। এর ফলে লিপস্টিক দীর্ঘস্থায়ী হয় না। মেক আপের একে বারে শেষ পর্যায় লিপস্টিক ব্যবহার করবেন।

ব্লাশের ব্যবহার: ইদানীং নো মেক আপ লুকএর চল বেড়েছে। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ব্লাশ ব্যবহার এড়িয়ে চলেন। নো মেক আপ লুক-এও হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশ ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত।

সঠিক ফাউন্ডেশন বাছাই: ফাউন্ডেশনের কাজ স্কিন টোন সমান দেখানো। যাতে পুরো মুখের কমপ্লেকশন এক রকম দেখায়। দাগ, ছোপ ঢেকে যায়। কিন্তু যদি পুরো মুখে ফাউন্ডেশন লাগানোর পর দেখেন নিজের মুখটাই অন্য রকম দেখতে লাগছে তা হলে আপনি ভুল করছেন। রোদে বেরোলে মনে হবে মাস্ক লাগিয়েছেন মুখে। ত্বকের আন্ডারটোন চিনতে শিখুন। সেই অনুযায়ী সঠিক ফাউন্ডেশনের শেড বেছে নিন। কেনার সময় চোয়ালের হাড়ে লাগিয়ে দেখুন। যেই শেডটি সবচেয়ে মানানসই মনে হবে, সেটাই কিনুন।

চোখ ও ঠোঁটের সাজ: পূজোর সময় হালকা মেক আপ করতেই পছন্দ করেন সবাই। সে ক্ষেত্রে হয় ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করুন আর না হয় চোখের সাজ চড়া করুন। দুটোই একসঙ্গে কখনও করবেন না, তাহলে উগ্র দেখাবে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩