Logo
শিরোনাম

পূর্ব কর্মসূচি অনুযায়ী কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল চলছে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অর্ধদিবস হরতাল চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি চলবে।

নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহার এবং চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি দেন কাদের মির্জা।

হরতালে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনও বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনও বাস-ট্রাক কোম্পানীগঞ্জে আসেনি। বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটের সকল বাস। তবে সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

হরতালের সমর্থনে মেয়র কাদের মির্জা সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছেন।

অপরদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল রনি জানান, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজ ট্যাগ: কাদের মির্জা

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩