Logo
শিরোনাম

পূর্বাচলে বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) শুরু হচ্ছে আগামী বছরের ১ জানুয়ারি। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার এ তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী।

তিনি বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ অংশ নেয়ার জন্য যোগাযোগ করছে। মেলায় অংশ নেয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাও গতবারের চেয়ে বেশি হবে।

তিনি বলেন, গতবারের তুলনায় এ বছর যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। আশা করছি, গতবারের চেয়ে অনেক ভালো হবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪