Logo
শিরোনাম

রাজবাড়ীতে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অগ্নিকাণ্ডে ২টি টিনের সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় তাসমিয়া (৮) নামে এক শিশু ও লাল বড় (৯০) নামে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন।

রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনছার মেম্বার পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

তাসমিয়া স্থানীয় রমজান আলী মোল্লার মেয়ে। সে ছিলো গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃদ্ধা লাল বড় রমজান আলী মোল্লার দাদি।

আগুনে পুড়ে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

তিনি জানান, সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যরা এবং এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুইজন মারা যান।

তিনি বলেন, আমি ও উপজেলা চেয়ারম্যান তাৎক্ষনিকভাবে ঘটনাস্থনে এসেছি। নিহত দুই ব্যক্তিকে দাফনসহ প্রাথমিক কাজগুলো করার চেষ্টা করছি।

তিনি বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এর তথ্য অনুসারে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, চোখের সামনে আপন ব্যক্তিরা পুড়ে গেলে কেমন লাগে বলে বুঝানো যাবে না। এমন দুর্ঘটনা অসহ্য বেদনার।


আরও খবর

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩