Logo
শিরোনাম
মাদকবিরোধী অভিযান

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৭ জন আটক

প্রকাশিত:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (৩০ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৭৭ জনের কাছ থেকে ৫৬৯ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ১১ হাজার ৮৯৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৮৫ গ্রাম ২০৫ পুরিয়া গাঁজা ও ২৫০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 


আরও খবর