
রাজধানীর বিভিন্ন
এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন
পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১ জানুয়ারি) ভোর ছয়টা থেকে
রোববার (২ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার সকালে
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন
এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার
৩১ জনের কাছ থেকে ৪ হাজার ২ পিস ইয়াবা, ৫০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ৮ কেজি ৭৭০ গ্রাম
৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

