Logo
শিরোনাম

রাজধানীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত:রবিবার ১২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে চার হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

তারা হলেন, মো. মামুন মিয়া ও মোছা. সুমি আক্তার ওরফে সুমি ওরফে মৌসুমী।

ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া দুইজনই পেশাদার মাদক কারবারি।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রমনা মডেল থানার সিদ্ধেশ্বরী রোড এলাকার ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, মাদক বিক্রির সময় রমনা মডেল থানার সিদ্ধেশ্বরী রোড এলাকার ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টের সামনে অভিযান চালিয়ে মামুন ও সুমিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।


আরও খবর